সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু বলেছেন, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রেখেছি। ফ্যাসিবাদী সরকার পতনের কোনো দিন ক্ষণ ঠিক নেই। যে কোন সময় সরকারের পতন হতে পারে, তখনই আমাদের বিজয় হবে। গত ১০ই ডিসেম্বরের পর থেকে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে। আমার মত ৬২বছরের মানুষ তরুণের ভূমিকায় রাজপথে রয়েছি, এভাবেই ছাত্র, তরুন, বৃদ্ধ সবার অংশগ্রহণে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনেই বিজয় অর্জিত হবে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ২টার সময় নগরীর আম্বরখানায় আগামী ৪ই ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি ।
এসময় আম্বরখানা, মাছবাজার, বড়বাজার, দর্শনদেউড়ি, দরগাগেইটে সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, মনজুর হোসেন, মারুফ আহমদ টিপু, মোমিন আহমদ, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এ এস এম সায়েম, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর আহমদ, যুবদল নেতা ওবায়দুর রহমান সজিব, বিমল দেবনাথ, আব্দুল মুকিত সুমেল, শাফায়েত হোসেন সাজ্জাদ, সাফওয়ান আহমদ, আনহার আহমদ, আইডি সোহেল, হোসেন আহমদ ইমাদ, আকিরুল ইসলাম জিসান, নোবেল আহমদ সায়েম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/ নাজাত-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.