কানাইঘাটে লাবণ্য স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কানাইঘাট পৌর শহরস্থ বিষ্ণুপুর গ্রামে চিত্রশিল্পী ভানু লাল দাসের বাড়িতে লাবণ্য স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও বর্তমান সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাসের সভাপতিত্বে এবং শিক্ষক, কবি ও কলামিস্ট মাস্টার মিলন কান্তি দাসের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাজী মোঃ শরীফ উদ্দিন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শাহাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, জলাল আহমদ, বিধান চৌধুরী, সুকান্ত চক্রবর্তী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/পল্লব-২৩
আইটি ল্যাব সলিউশন্স লি.