প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৭:০৩ (বুধবার)
সিলেটে মুসল্লিদের কাছে দোয়া চেয়ে আনোয়ারুজ্জামানের কুশল বিনিময়

মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) চালিবন্দরস্থ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

নামাজ শেষে কুশল বিনিমিয় করে মুসল্লিদের কাছে দোয়া চান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চালিবন্দর জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি আব্দুল মজিদ তরফদার, সেক্রেটারী আমির আলী, এডভোকেট আব্দুল বাছিত চৌধুরী, ডা. আব্দুল মুনিম চৌধুরী, জমশেদ আলী, মঈন উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ লায়ন কাজী আব্দুল মুকিত (সুমন), রোটারিয়ান মো. জামাল আহমেদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪