প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১৩:২৯ (বৃহস্পতিবার)
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে ভয়াবহ আগুন

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গী কলেজ গেট এলাকায় পূর্ব থানার পেছনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১০