গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সাংগঠনিক ১০টি বিভাগীয় বিক্ষোভ সমাবেশ আজ শনিবার।
কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ হবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে। দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বেলা ১২টার দিকে দেখা যায় নয়াপল্টনে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। লোকে-লোকারণ্য নয়াপল্টন এলাকা। বন্ধ হয়ে গেছে যানচলাচল। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.