কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই সমাবেশ বিকাল ৩টায় শুরু হবে।
শান্তি সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
শীর্ষ নেতাদের অবস্থানে জন্য শহীদ মিনারের বাম পাশে ছোট আকারের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সামনে বেশকিছু সংখ্যক চেয়ার রাখা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এ ছাড়া আরেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হকও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও এতে বক্তব্য দেবেন।
শান্তি সমাবেশে যোগ দিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে আসতে শুরু করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.