প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:০১ (শনিবার)
বিশ্বনাথে কিউরিয়াসের বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ‘তাহির আলী ও একলিমিয়া’ উচ্চ বিদ্যালয় 

যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী, সমাজসেবক মোহাম্মদ আলী মজনু’র পৃষ্ঠপোষকতায় শনিবার (৪ঠা ফেব্রুয়ারি) বিশ্বনাথ উপজেলা অডিটরিয়ামে কিউরিয়াস ফর ট্যালেন্টের বিতর্ক প্রতিযোতিার সেমিফাইনাল শেষে ‘একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়’ ফাইনালে উন্নিত হয়েছে।
 

শনিবার বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। সঞ্চালনায় ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরী। বিচারকের দায়িত্বে ছিলেন, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, বুরুঙ্গা ইকবাল আহমদ কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ।

বিকেলে বিতর্ক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা মন্ডলীর সদস্য ছয়ফুল হক চেয়ারম্যান, সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, সংগঠনের সহ সভাপতি ফখর উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক কবি আবদুল মুমিন মামুন, বিচারক কবি খালেদ উদ-দীন, শহিদুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠনের সদস্য আনহার আলী, সমীর কান্তি দে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, আহমদ আলী হিরণ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সুহেল,  শিক্ষানুরাগী সফিক আহমদ পিয়ার, নাঈম আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ‘সার্সিং মেরিটস’ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে প্রথমবারের মতো মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট বিশ্বনাথ উপজেলা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন শুরু হয়। প্রতিযোগিতার ১ম রাউন্ডে উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/পল্লব-৭