শীতের শেষ, বসন্ত কড়া নাড়ছে দরজায়। প্রকৃতি সাজতে শুরু করেছে নতুন রূপে। বসন্তকে বরণ করে নিতে তরুণ তরুণীরাও উন্মুখ।
সাজে, পোশাকে বসন্তকে বরণ করে নিতে তাদের যেন আগ্রহের শেষ নেই। আপনিই বা সেই তালিকা থেকে বাদ পড়বেন কেন। বসন্ত বরণের প্রস্তুতি কম-বেশি সবার মাঝেই থাকে।
বসন্ত উপলক্ষে তাই সিলেট মহানগরের পূর্ব জিন্দাবাজারের সহির প্লাজায় অবস্থিত বৈতালিকে রয়েছে নান্দনিক, রুচিশীল শাড়ি, পাঞ্জাবি, টপস, ওড়না ইত্যাদি।
ছবিতে মডেল জয়ন্ত ও সিঁথি সেজেছে বৈতালিকের পাঞ্জাবি ও শাড়িতে। দেখেই মনে হচ্ছে বসন্ত এসে গেছে।
বসন্ত মানেই প্রকৃতিজুড়েই রঙিন ফুলের সমাহার। তাই এই বসন্তবরণে বেছে নিতে পারেন বাহারি ফুলের গহনা। বসন্তবরণে ফুলের গহনাই বেশ মানানসই। ফুলের গহনা আপনার সৌন্দর্য্য দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তাই আপনার হাতে, গলায়, কানে ও কোমরে ব্যবহার করতে পারেন ফুলের গহনা।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.