প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১৫:৫৭ (শনিবার)
লামাবাজারে ফ্যামিলি টাওয়ারের পার্কিংয়ে হঠাৎ আগুন

সিলেট মহানগরের লামাবাজারে ফ্যামিলি টাওয়ারের পার্কিংয়ে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ পার্কিংয়ে বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 

খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে স্থানীয়দের সহায়তায় কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। 

টাওয়ারের বাসিন্দা ও ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করে বলেন- আগুন যদি ছড়িয়ে পড়তো তবে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। তবে তা হয়নি।


সিলেটভিউ২৪ডটকম / নুরুল / ডালিম