সিলেট শহরের মদিনা মার্কেট এলাকা থেকে গত পাঁচ দিন ধরে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের মাদ্রাসা ছাত্র আরিফ হাসান (১১)।
নিখোঁজ হওয়ার পাঁচ দিন হয়ে গেলেও সন্তানের কোন সন্ধ্যান না পেয়ে দিশেহারা হয়েছে পড়েছেন পরিবারের সদস্যরা।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এসএসপির জালালাবাদ থানায় এঘটনায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৯১) করেছেন নিখোঁজের পিতা হযরত আলী।
নিখোঁজ আরিফ হাসান (১১) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মোটরসাইকেল চালক হযরত আলী ছেলে।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাতে মামার সাথে সুনামগঞ্জ থেকে সিলেট শহরে এসে দরগা মাজারে রাতি যাপন করে। ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় হঠাৎ মদিনা মার্কেট এলাকায় থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে শহরে এসে দিনরাত বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও কোথায় তাকে পাচ্ছেঁ না।
আরিফ হাসানের মামা ইউনুস আলী জানান, ভাগনা নিখোঁজ খবর পেয়ে সিলেট শহরের সকল স্থানে খুঁজাখুঁজি করেছি কিন্তু কোথায় থাকে পাচ্ছি না। গণমাধ্যমের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন সংবাদমাধ্যমে প্রচারে আমাদের ভাগনা ফিরে পেতেও পারি বলে আমার বিশ্বাস।
তিনি সকলের কাছে অনুরোধ করে আরিফ হাসানের সন্ধ্যান পেলে এই নাম্বারে 01742-331758, 01768-990778 যোগাযোগ করার অনুরোধ করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০
আইটি ল্যাব সলিউশন্স লি.