প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪৬ (শনিবার)
এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রবর্তিত শান্তিগঞ্জের ডুংরিয়া ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) মেধাবৃত্তির ফল প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। এরপর তা প্রকাশ করে ডুংরিয়া উত্তরণ ক্লাব।

মেধা তালিকায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর এই তিন উপজেলা থেকে প্রথম গ্রেডে ১০ জন এবং দ্বিতীয় গ্রেডে ১৫ জন করে মোট ৭৫ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়৷  

এর আগে গত মাসের ৭ জানুয়ারি ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে শান্তিগঞ্জ উপজেলার ২৭০ জন, জগন্নাথপুর উপজেলার ১৪৩ জন ও সুনামগঞ্জ সদর উপজেলার ১৩০ জন।

সিলেটভিউ২৪ডটকম/এসকে/আরআই-কে