প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:২২ (শনিবার)
চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৩ মাদকসেবীকে জেল জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালানো হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার মুড়ারবন্দ এলাকায় গাঁজা সেবনের দায়ে সিলেট জেলা সদরের মৃত কবির উদ্দিনের পুত্র জয়নাল আবেদীন (৪০), চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ গ্রামের মৃত মনর আলীর পুত্র আব্দুল হান্নান (২৫) ও মধ্য নরপতি গ্রামের মৃত আকবর আলীর পুত্র আমীর আলী (৩০) কে ১০০ টাকা করে জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৩