প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:২৫ (শনিবার)
লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তার চিকিৎসার্থে ড. সৈয়দ রাগীব আলীর অনুদান

লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তার চিকিৎসার্থে অনুদান দিয়েছেন ড. সৈয়দ রাগীব আলী। বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মো. শহীদুল ইসলামের সুচিকিৎসার জন্য অনুদান প্রদান করেন তিনি।

 

বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা এক সপ্তাহধরে পিত্তথলিতে প্রদাহ নিয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠিতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী তাঁর বাসভবনে অনুদানের অর্থবাবদ একলক্ষ টাকার চেক মো. শহিদুল ইসলামের স্ত্রীর হাতে প্রদান করেন।
 

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই, বোর্ড অব ট্রাস্টিজের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, সহকারি রেজিসট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারি পরিচালক (অর্থ ও হিসাব) মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০