প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:৩৪ (শনিবার)
গোয়াইনঘাট উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপির ‘পদযাত্রা’ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠন এবং দলীয় সমর্থকের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 

উপজেলার রুস্তুমপুর, পশ্চিম জাফলং, গোয়াইনঘাট সদর, লেঙ্গুড়া,পূর্ব জাফলং, মধ্য জাফলং, পশ্চিম আলীরগাঁও, ডৌবাড়ী, তোয়াকুল, ফতেহপুর ও গোয়াইন ঘাট পুর্ব আলীর গাও ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 

সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল বাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
 

পদযাত্রায় অংশগ্রহন করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, ৫নং পূর্ব আলীর গাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আং রশিদ, ৬নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক বিএনপি মতসির আলী, বিএনপি নেতা তাজুল ইসলাম, জসীম উদ্দিন, উপজেলা যুবদলের  আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আমিন উদ্দিন, যুবদল নেতা সিরাজ উদ্দিন, আব্দুর রহিম, আলমগীর হোসেন (আলম), আলকাস উদ্দিন, মো. আব্দুল্লাহ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক খয়রুল আমিন, সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, খাত্তাব আহমদ, সাইফুর রহমান প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-১৮