প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ২০:২৮ (বুধবার)
আব্দুল আউয়ালের মৃত্যুতে সিলেট মহানগর আওয়ামী লীগের শোক

সিলেট নগরীর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল মৃত্যুবরণ করেছেন।
 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
 

এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১