শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, শুধু গবেষণা করলেই হবে না। গবেষণার ইথিক্যাল (নৈতিক) ব্যাপারগুলো যথাযথ মূলায়ন করতে হবে। এটা না করলে গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে না।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের সম্মেলন কক্ষে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ওই দিন বিকালে রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ শাখা থেকে প্রেরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘হ্যান্ডস অন ট্রেনিং অন সিস্টেমেটিক রিভিউজ অ্যান্ড মেটা এনালাইসিস’ শীর্ষক ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, আমরা ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয়ে ইথিকস র্বোড গঠন করেছি। ইথিকস বোর্ডের মাধ্যমে এই বিশ্বদ্যিালয়ের গবেষণাগুলোতে ‘গবেষণা ইথিকস’ যথাযথভাবে প্রয়োগ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং বিশ্বমানের করতেও উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান উপাচার্য।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান এবং অনুষ্ঠান সমন্নয় করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিম। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষরা অংশ নেন।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.