কারবালার শহীদ স্মরণে ও এলাকাবাসী মুর্গেগাণদের ঈসালে সাওয়াব উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারের দক্ষিণ গহরপুর এলাকাবাসীর উদ্যোগে ১৩তম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দক্ষিণ গহরপুর জামে মসজিদ প্রাঙ্গণে দুপুরে শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়েছে।
ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান, আল্লামা ছাহেব কিবলাহ রহঃ এর সুযোগ্য উত্তরসুরী আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা খাঁজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী।
দক্ষিণ গহরপুরের ব্যক্তি মাওলানা কাজী শেখ আব্দুল মজিদ এর সভাপতিত্বে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বক্তব্য রাখেন আল-কুরআন মেমোরাইজিং সেন্টারের সুপার, তাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ হাবিবুর রহমান সিদ্দিকী, বোয়ালজুড় শাহ মকসুদ শাহ মনির উদ্দিন রহ. হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, মাওলানা আব্দুল মুছাব্বির- রাঙ্গাপুরী, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা সোবাহানীঘাট সিলেটের আরবী প্রভাষক মাওলানা মুফতী জুয়েল আহমদ লতিফী, বোয়ালজুড় বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ সুলতান আহমদ, দক্ষিণ গহরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ মোঃ আমান উল্লাহ জিহাদী।
ওয়াজ ও দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শেষে সকল মুর্গেগাণের রূহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা বিশেষ মোনাজাতের মধ্যে মাহফিল সমাপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০
আইটি ল্যাব সলিউশন্স লি.