প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১৭:৪৮ (বুধবার)
শাল্লায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিতকরণে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাকুয়া গ্রামের ছায়া মণ্ডপে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়।
 

মহিলা সমাবেশে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার আব্দুস ছাত্তারের সঞ্চালনায় ও সভাপতি (এস,এম,সি) কবীন্দ্র কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার তাপস কুমার রায়।
 

আরও বক্তব্য রাখেন- চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহসহ সভাপতি(এস,এম,সি)রুমা রানী দাস প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-০৭