ইনিংসের প্রথম ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিস ফিল্ডিংয়ের কারণে অতিরিক্ত থেকে ৮ রান পেয়ে যায় সিলেট। ওই ওভারে সিলেট সংগ্রহ করে ১৭ রান।
তবে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই তরুণ ওপেনার তৌহিদ হৃদয়কে বোল্ড করেন তানভির ইসলাম। দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট পতনের কারণে দলকে ভালো একটি স্কোর উপহার দিতে আগের ম্যাচের মতোই ফাইনালেও ওয়ান ডাউনে নেমে যান মাশরাফি।
আগের দুই ম্যাচে ঝলক দেখাতে পারলেও এদিন সফল হতে পারেননি অধিনায়ক মাশরাফি। দলীয় ২৬ রানে মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে ২.৬ ওভারে ২৬ রানে ২ উইকেট হারায় সিলেট।
সিলেটভিউ২৪ডটকম / যুগান্তর / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.