প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:০৩ (শনিবার)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির কর্মসুচি

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে।
 

এসব কর্মসুচির মধ্যে রয়েছে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শহিদ মিনারের সামনে কবিতা পাঠ, আলোচনা এবং বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে একুশের গান পরিবেশন।
 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা অর্থনমিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান।
 

অনুষ্ঠানসমূহে উপস্থিত থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
 

এসব অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানানো হয়েছে।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪