প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:৩১ (বুধবার)
নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি এবং আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মো. জিল্লুর রহমান।
 

২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতিকে জিল্লুর রহমান অভিনন্দন জানান ও কুশল বিনিময় করেন এবং তাকে সময় দেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮