প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৬:৫৭ (শনিবার)
মাতৃভাষা দিবসে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেটের শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দ।
 

মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
 

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর নেতৃত্বে গার্ল গাইডস্ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭