প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:০৪ (বুধবার)
জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশরাফের মৃত্যুতে শোক

জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আশরাফ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
 

মঙ্গলবার এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, মরহুম আশরাফ চৌধুরীর মতো একজন সম্ভাবনাময়ী তরুনের মৃত্যুতে তার পরিবার ও  স্বেচ্ছাসেবক দলের যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়। মহান আল্লাহতালা যেন আশরাফকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার পরিজনদের এই শোক সহ্য করার তৌফিক দেন এই কামনা করা হয় শোকবার্তায়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭