প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ২২:৪০ (বুধবার)
নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধীদের অগ্রাধিকারের দাবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নে নির্বাচন আগামী ১৬ ই মার্চ। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন প্রার্থীরা।  নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিভিন্ন মাধ্যমে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

সেই ইশতেহারে প্রতিবন্ধীদের অগ্রাধিকার নিশ্চিত করার লক্ষে, জীবনমান উন্নয়ন ও সমাজে অংশগ্রহণ নিশ্চিত করতে সকল চেয়ারম্যান - ইউপি সদস্য - সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের বিশেষ আহবান জানিয়েছে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ । এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. হাবিলুর রহমান জুয়েল  আরও উল্লেখ করেন, সমাজের মূল ধারায় যদি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা না হয় তবে সমাজের পরিবর্তন সম্ভব নয়।

ইতিমধ্যে  ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের এক বিশেষ বর্ধিত সভায় নিম্নোক্ত দাবি জানানো হয়েছে -প্রতিটি ওয়ার্ডের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে হবে। পাশাপাশি প্রতিটি বরাদ্দ সহ ইউনিয়ন বাজেটে প্রতিবন্ধীদের জন্য আলাদা তহবিল রাখতে হবে।প্রতিটি স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনা খরচে পড়ালেখার সুযোগ দিতে হবে। এবং জাতীয় আইন অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন করার জন্য গুরুত্ব দিতে হবে।যাত্রীবাহী বাস সহ সকল যানবাহনে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত ভাড়ার বিপরীতে ২৫% ছাড় দিতে হবে।


সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/পল্লব-২২