প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:১৩ (শনিবার)
সম্মিলিত নাট্য পরিষদের একুশের আলোকে নাট্যোৎসব শুরু হচ্ছে 

সৃজনে -দায়বোধে, ফাগুনে - একুশ  এই শ্লোগানে প্রতি বছরের ন্যায় মহান ভাষার মাসে এগারো দিন ব্যাপী একুশের আলোকে নাট্য প্রদর্শনী শুরু হচ্ছে আজ ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার।

 
বিকাল পাঁচটায় কবি নজরুল অডিটোরিয়ামে এগারোদিন ব্যাপী  নাট্য প্রদর্শনীর উদ্বোধন করবেন একেশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী মঞ্চ কুসুম শিমুল ইউসুফ। 
প্রতিদিন সন্ধ্যা সাতটায় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে সম্মিলিত নাট্য পরিষদ ভুক্ত দল সমূহ। 


পরিষদের সভাপতি ( ভারপ্রাপ্ত)  উজ্জ্বল দাস ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সিলেটের সকল নাট্যমোদী দর্শক, শুভানুধ্যায়ি ও প্রিন্ট -ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের উপস্থিত ও সহযোগিতা কামনা করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৯