একুশের চেতনায় সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত নাট্য প্রদর্শনীর আজ তৃতীয় দিনে রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হলো আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাস অবলম্বনে নাটক 'দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি"। নাটকটির অনুবাদ ও নাট্যরূপ এবং নির্দেশনা দিয়েছেন কামরুল হক জুয়েল।
চুরাশি দিনের দীর্ঘ সমুদ্রযাত্রায় সান্তিয়াগো যখন মৎসশিকারে হাল ছেড়ে দেয় ঠিক তখনই পচাশি তম দিনে সান্তিয়াগো বিরাট এক মাছ তার জাকে ধরা পড়ে। কিন্ত্য ভাগ্য বিরম্বিত সান্তিয়াগো যখন কুলে ফিরে আসে তখন সেই বিরাটাক্যয় মাছের আর ছিটেফোঁটাও অবশিষ্ট থাকে না। গভীর সনুদ্র থেকে ফিরে আসার সময় সমুদ্রে বসবাসরত অন্য ছোট ছোট হাঙ্গর মাছটিকে গিলে খায়। এভাবেই একজন ভাগ্যবিড়ম্বিত সান্তিয়াগোর জীবন চলে জীবনের উল্টো নিয়মে। এতো দীর্ঘ পরিক্রমা অংকুরেই পন্ডশ্রমে পরিণত হয়।
দ্যা অল্ড ম্যান এন্ড দ্য সি এরকমই একটি জীবনমুখী নাটক। নাটক টি থিয়েটার সিলেট এর একটি নিয়মিত প্রযোজনা।
নাটকটিতে সান্তিয়াগো চরিত্রে অনবদ্য অভিনয় করেন কামরুল এক জুয়েল। অন্যান্য চরিত্রে অভিনয় করেন, তোফাজ্জল ইসলাম শাকিল, বাহাউদ্দীন নাসিম, সুরভি ব্যানার্জি/সাইমা শহীদ, অনিক মালাকার, অনুপম দাশ, পৃথা, জান্নাত, ইভা প্রমুখ।
আবহ সংগীত পরিকল্পনায় ছিলেন ফারজানা ফেরদৌস সুমি, পোশাক ও শব্দ নিয়ন্ত্রণ ফারজানা ফেরদৌস সুমি, দ্রব্য সামগ্রী- বাহাউদ্দীন নাসিম। আলোকপ্রক্ষেপনে ছিলেন বদরুল আলম, আলোক পরিকল্পনায় ছিলেন হুমায়ুন কবির জুয়েল।
মঞ্চায়ন শেষে নাট্যদলকে সম্মাননা জানান সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেত এর সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী এবং নজরুল ইসলাম মঞ্জুর।

আজ নাট্য প্রদর্শনীর চতুর্থ দিন মুক্তিযুদ্ধ ভিত্তিক "বধ্যভুমিতে শেষ দৃশ্য " নাটকটি মঞ্চায়ন করবে নাট্যমঞ্চ সিলেট। নাটকটি রচনা করেছেন কাজী মাহমুদুর রহমান এবং নির্দেশনা দিয়েছেন রজত কান্তি গুপ্ত।
আগামী ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটক মঞ্চায়িত হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.