বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড কর্তৃক এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ কে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড এর পক্ষ থেকে এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা মু্ক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব সুব্রত চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব সুধীর চন্দ দাস, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলকাছ আলী, মহানগর সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, সদর উপজেলা সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোহাঃ সোহেল রেজা পিপিএম, মহানগর একাত্তরের দালাল নির্মূল কমিটির সভাপতি এডভোকেট কিশোর কুমার কর সহ সম্মানিত নাগরিকবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-২৭
আইটি ল্যাব সলিউশন্স লি.