সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন, উন্নয়নের জন্যে প্রয়োজন যথাযথ পরিকল্পনা প্রণয়ন। সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পরিসংখ্যান তথ্যের কোন বিকল্প নেই। তাই দেশের পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে সঠিক, সময়োপযোগী এবং মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর দায়িত্ব।
জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন ধরনের সার্ভে পরিচালনা করা সহ হালনাগাদ তথ্য প্রস্তুতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তিনি আগামীর স্মার্ট বাংলাদেশের বাংলাদেশ গঠনে পরিসংখ্যান ব্যুরোকে আরো বেশি করে কাজ করার আহবান জানান।
তিনি সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল নয়টায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
'পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন, সিলেট ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সিলেট এর যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র যুগ্মপরিচালক মুহাম্মদ আতিকুল কবীর এর সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.