হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মো. ফরিদ হোসেন।
বুধবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে যোগদান করেন তিনি। এসময় কলেজে গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানের পর কলেজের শিক্ষক-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, ইতোপূর্বে মো. ফরিদ হোসেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রী কলেজে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। ওই কলেজে সমাজবিজ্ঞান বিভাগে দীর্ঘ ২৩ বছর সহকারি অধ্যাপকের দায়ীত্ব পালন করেন তিনি।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের বাসিন্দা মো. ফরিদ হোসেন ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের পিতা। তার স্ত্রী শারমিন আক্তার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।
নতুন কর্মস্থলে সুনামের সাথে দায়ীত্ব পালন করে কলেজর সার্বিক উন্নয়নে গভর্ণিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.