সিলেট মহানগরীর টিলাগড় এলাকা থেকে শর্মী রানী নাথ (২০) নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ৩টায় টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।
শর্মী দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের শতেনদ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জান যায়, বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দুইটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শর্মীর মরদেহ সিলিং এ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে। তিনি গত এক বছর ধরে টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেলের ২য় তলায় থাকতেন।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটভিউকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ শ্রাবনী/ নাজাত-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.