প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৩ ১৪:৫০ (বৃহস্পতিবার)
জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

সিলেটের স্বনামধন্য বিদ্যাপীঠ, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সহশিক্ষা কার্যক্রমে সদা তৎপর একটি প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ।এ বছর জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয় ঐতিহাসিক ৭ই মার্চ।


 এ দিবসটি শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে উদযাপন করা হয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ৯ টায়। এ পর্বে শিক্ষার্থীদের মধ্যে দিবসটির তাৎপর্য সম্পর্কে যথাযথ ধারণা দেয়ার জন্য আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতার। এরমধ্যে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি, ছড়াপাঠ, নান্দনিক হস্তাক্ষর লেখা ও রচনা প্রতিযোগিতা। এ সব প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। 


দ্বিতীয় পর্ব শুরু হয় বেলা সাড়ে ১০ টায়। এ পর্বের প্রথমেই বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক ডকুমেন্টারি ও ৭ই মার্চে বঙ্গবন্ধু কর্তৃক ভাষণের ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।এছাড়া ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও স্বাধীন বাংলাদেশ গঠনে তাঁর অবদান শীর্ষক আলোচনা।আলোচনায় অংশগ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা।সবশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১০