প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩ ১৭:৩৫ (বুধবার)
নয়াসড়ক জামে মসজিদের পেশ ইমাম শামসুল ইসলামের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সিলেটের খোজারখলা মারকাজ জামে মসজিদের সাবেক ইমাম, নয়াসড়ক জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শামসুল ইসলাম (১৩ মার্চ) সোমবার সকাল আটটায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
 

তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
 

এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪