সুস্থতার জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নগরের নয়াসড়কে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর শারিরিক সুস্থতার জন্য সিলেট নগরবাসি তথা দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, ‘মেয়র মহোদয় হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তাঁর শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিঁনি।’
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.