প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩ ১১:৫১ (বৃহস্পতিবার)
চেয়ারম্যান প্রার্থী বিলাল’র নির্বাচনী শেষ জনসভায় মানুষের ঢল

সিলেট  সদরের ৪নং খাদিমপাড়া  ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ  আ.লীগ মনোনিত নৌকার চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল এর  নির্বাচনী শেষ জনসভায় সর্বস্তরের মানুষের ঢল নামে। মঙ্গলবার (১৪ মার্চ) রাত ৮ টায় পিরের বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম বিলালের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সালাম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন,দপ্তর সম্পাদক জগলু চৌধুরী,  সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান  এডভোকেট আফছর আহমদ,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও মোগলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়া,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০১