প্রকাশিত: ২০ মার্চ, ২০২৩ ১৬:৫৮ (বুধবার)
কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ২০০ পরিবার 

মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দুইশত ভূমিহীন পরিবার।
 

আগামী বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পর এ ঘরগুলো হস্তান্তর করা হবে।
 

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বক্তব্য বলেন, সদরের রাজটিলা, আদমপুরের ঘোড়মারা ও ইসলামপুর ইউনিয়ন এ ঘরগুলো নির্মাণ সম্পন্ন হয়েছে। উপজেলায় চতুর্থ পর্যায়ে ২শ’ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে। এর আগে এ উপজেলায় প্রথম পর্যায়ে ৮৭, দ্বিতীয় পর্যায়ে ৩৩০ ও তৃতীয় পর্যায়ে ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৮