প্রকাশিত: ২১ মার্চ, ২০২৩ ১৯:১৩ (শনিবার)
রাজনগরে ‘ইউনাইটেড ওয়েল ফেয়ার এইড ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাকে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের সৌজন্যে গরীব অস্বচ্চল পরিবারদের মাধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
 

মঙ্গলবার গাউছিয়া জালালিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এ উপলক্ষে  উক্ত অনুষ্টানে সমাজসেবক মোসাহিদ মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী।
 

আলিম আল মুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাংবাদিক সাইদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য মখলিছুর রহমান ও মাহবুবুর রহমান প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-১৬