প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩ ১৮:৫৬ (রবিবার)
এসএমপি উত্তর অফিস পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তর অফিস পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম। বুধবার (২২ মার্চ) এসএমপি উত্তর অফিস পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম। 


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন ও ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. শাহরিয়ার আল-মামুন  সহ এসএমপি বোম ডিসপোজাল ইউনিট এর সদস্যবৃন্দ, এসএমপি উত্তর অফিসে কর্মরত কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। 

পরিদর্শনকালে পুলিশ কমিশনার এসএমপি উত্তর অফিসের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং বোম ডিসপোজাল ইউনিটের বিভিন্ন সরঞ্জাম ও কিট সামগ্রী পর্যবেক্ষণ করেন। এছাড়াও বিভিন্ন দিক-নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত