সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক বলেছেন, জাতীয় শ্রমিক লীগ সবসময় মেহনতি মানুষের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিকলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই গঠনের শক্তিকে আরো বাড়াতে হবে, দক্ষ নেতৃত্ব তৈরি করতে হবে, দলীয় কার্যক্রমকে এগিয়ে নিতে জনপ্রিয় ও ত্যাগী নেতাদের খুঁজে বের করতে হবে।
তিনি ২২ মার্চ বুধবার একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জাতীয় অটোবাইক শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
সিলেট জেলা জাতীয় অটোবাইক শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাগরের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, সিনিয়র সদস্য রুস্তম আহমদ, সিলেট জেলা তাঁতীলীগের সহ সভাপতি শাহিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, সিলেট জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২
আইটি ল্যাব সলিউশন্স লি.