রমজান মাসে সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে ভেজালবিরোধী অভিযান করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সিলেট নগরীর উপশহর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে উপশহর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এ অভিযান চালায় প্রতিষ্ঠানটি।অভিযানে সহযোগিতা করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-০৯) সদস্যরা।
মঙ্গলবার দুপুরে উপশহর এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের কর্মকর্তারা জানান, রমজানকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দোকানে মূল্য তালিকা না থাকা, খাদ্যে ভেজাল থাকায় জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
রমজানে যাতে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য এই অভিযান রমজানের প্রতিদিনই চলবে বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.