প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৩ ১২:১২ (বুধবার)
এম.সি কলেজে ছাতক ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি কুতুব, সম্পাদক আমজাদ

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম.সি কলেজে পড়ুয়া ছাতকের শিক্ষার্থীদের সংগঠন 'ছাতক ছাত্রকল্যান পরিষদ এম.সি কলেজ'–এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির উপদেষ্টামন্ডলী সদস্যদের এক সভায়, কুতুব উদ্দীনকে সভাপতি ও আলী আমজাদকে সাধারণ সম্পাদক এবং ওয়াকিব আহমদকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

এক বছরের জন্য অনুমোদিত এ কমিটি আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/পিডি