হবিগঞ্জ জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন খোয়াই বন্ধনের 'নবীন বরণ ও ইফতার মাহফিল' অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ কর্মসূচিতে ২০২১-২২ সেশনের নবীন শিক্ষার্থীদেরকে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে।
এসময় নবীনদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এর আগে সংগঠনটির পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
.jpg)
এতে খোয়াই বন্ধনের সভাপতি আরমান হুসাইনের সভাপতিত্বে ও নাজমুল হুদার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. ফারুক মিয়া, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুল হাকিম, সিলেটস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে খোয়াই বন্ধন ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৩
আইটি ল্যাব সলিউশন্স লি.