প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৩ ১৬:৩৩ (বুধবার)
সিলেট শাহপরাণ থানার নতুন ওসি আবুল খায়ের

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়া হয়েছে। বর্তমান ওসি সৈয়দ আনিসুর রহমানের জায়গায় আসছেন এসএমপি’র কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের। 

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস।

তিনি জানান, রোববার (৩ এপ্রিল) এসএমপি কমিশনার মো. ইলিয়াস শরীফ (বিপিএম-বার, পিপিএম) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সৈয়দ আনিসুর রহমানকে হাইওয়ে পুলিশের  অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ‘এস্টেট এন্ড ডেভেলপমেন্ট’-এ বদলি করা হয়েছে। একই আদেশে আবুল খায়েরকে বদলি করা হয়েছে শাহপরাণ থানায়।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম