প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৩ ০০:৫৪ (বৃহস্পতিবার)
বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শ্রমিকের

(প্রতীকি ছবি)

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্রমথনাথ সড়কে সরকারি কলেজের সামনে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজ আহমদ (১৭) নামক এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও একজন। সোমবার (৩ এপ্রিল) বেলা দুইটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মাহফুজ বিয়ানীবাজার উপজেলা মুড়িয়া ইউনিয়নের পাথারিপাড়া এলাকার জয়নাল উদ্দিনের ছেলে।  

প্রত্যক্ষদর্শী ও ভবনের মালিকপক্ষের লোকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মাহফুজ আহমদের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের সোনাহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমতলার ঢালাইয়ের জন্য রড বিছানোর কাজ করছিলেন মাহফুজ ও দেলোয়ার। এক পর্যায়ে অসতর্ক অবস্থায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

সিলেটভিউ২৪ডটকম / ডি.আর