প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৩ ১৬:০৭ (রবিবার)
লিডিং ইউনিভার্সিটির শিক্ষকের পিতৃ ও মাতৃ বিয়োগে বিশ্ববিদ্যালয় পরিবারের শোক

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলামের পিতা মো. আমিনুল ইসলাম (মৃত্যু কালে বয়স ৭৭ বছর) ৩০ মার্চ ভোরে ইন্তেকাল করেন।
 

চার দিন পরই ৩ এপ্রিল রাত সাড়ে ৮টায় সিলেট নগরীর একটি হাসপাতালে তার মাতা ওয়াহিদা বেগম (মৃত্যু কালে বয়স ৬৭ বছর) মৃত্যু বরণ করেন। তিনি বিগত প্রায় ৫ বছর যাবৎ দুরারোধ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যু কালে তিনি রাশেদুল ইসলামসহ তার তিন পুত্র ও দুই কন্যা এবং অসংখ্য আত্মীয়-গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা ৪ এপ্রিল এয়ারপোর্ট রোড মংলিরপাড় জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয় এবং মানিকপীর টিলা কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়।
 

শিক্ষকের পিতা-মাতার এই আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী,  উপাচার্য  অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
 

এক শোক বার্তায় তারা মরহুম এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১