বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে মহানগরীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতর করা হয়।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস।
.jpg)
বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচীর আয়োজন করে বিএনপি। এই কর্মসূচীতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউ-কে জানান, ২০১৮ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন খন্দকার মুক্তাদির। সেই মামলায় আজ বিকালে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার কার হয়।
মুক্তাদিরকে আদালতে প্রেরণ করা হবে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.