প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৩ ১২:০৮ (বৃহস্পতিবার)
চাকু দিয়ে নিজের শরীরে নিজে আঘাত করে আহত হয়েছেন এক যুবক। আহত যুবক মো. রাজু মিয়া (২৭)। দক্ষিণ সুরমার কদমতলি এলাকার শাহজাহানের ছেলে।
রোববার (০৯ এপ্রিল) রাত ১টায় সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় রাজু নামের ঐ যুবক চাকু দিয়ে নিজের শরীরে নিজে আঘাত করছিল। এ সময় স্থানীয়রা এ ঘটনাটি দেখে আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ধারণা আহত রাজু মিয়া মাদকাসক্ত হতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/নুরুল/ইআ-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.