সিলেট মহানগর ছাত্রলীগ শহীদ নূর হোসেন ব্লক শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে দেড় শতাধিক পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় এই ইফতার বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা পলাশ দেব নির্জন, বিলাস দেব, সৌরভ রায়, রাজেশ রায়, রাজন রায়, দেবব্রত দাস অনিক, সালমান আহমেদ, নায়েফ চৌধুরী, সজীব অলমিক, নিলয় দত্ত, পার্থ মালাকার, শাওন মালাকার, চয়ন দাস, অপূর্ব শুভ, অভিরূপ কল্প, জাওয়াদ হোসেন রাহিসহ আরো নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৬
আইটি ল্যাব সলিউশন্স লি.