সিলেটের বিশ্বনাথে কুখ্যাত ডাকাত সর্দার সুজন আহমদ সেবুলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামের হুছন খা ওরফে হাছন খা’র পুত্র। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কুখ্যাত ডাকাত সর্দার সুজন আহমদ সেবুল ‘ডাকাতি ও অস্ত্র আইন’র ৬টি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী। থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নির্দেশনায় থানার এসআই সাইফুল মোল্লা, গাজী মোয়াজ্জেম হোসেন ও এএসআই রেদুয়ান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সেবুলকে গ্রেপ্তার করেন।
কুখ্যাত ডাকাত সর্দার সুজন আহমদ সেবুলকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/পল্লব-৮
আইটি ল্যাব সলিউশন্স লি.