জাফলংয়ের একটি আবাসিক হোটেলের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের লাশ। নিহত আলে ইমরান (৩৩) কিশোরগঞ্জের নিকলি থানার গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।
সোমবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে সিলেটের জাফলং বল্লাঘাটস্থ হোটেল রিভারভিউ এর নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরপর থেকে ওই যুবকের স্ত্রী পলাতক রয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক জানান, খবর পেয়ে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সিলেটের জাফলং বল্লাঘাটস্থ হোটেল রিভারভিউ এর নিচ থেকে আলে ইমরান (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আলে ইমরান নামের ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রী খোশনাহার পলাতক রয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে সিলেটের জাফলং বল্লাঘাটস্থ হোটেল রিভারভিউ এর নিচ থেকে আলে ইমরান (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.