আই.এফ.আই.সি ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখা ব্যবস্থাপক মো. আব্দুল কাইয়ূম চৌধুরী বলেছেন, রেমিট্যান্স প্রদানকারীরা দেশের অগ্রগতিতে ব্যাপক ভ‚মিকা রেখে চলেছে।
সোমবার (১৭ এপ্রিল) রেমিট্যান্স উৎসব আয়োজন উপলক্ষে নগরীর লালদিঘিরপারস্থ সিলেট শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে রেমিট্যান্স গ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ, গিয়াস উদ্দিন, বিনয় ভ‚ষণ তালুকদার সহ অন্যান্য উপকারভোগীরা।
আই.এফ.আই.সি ব্যাংক সিলেট শাখার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লোন পারফরমেন্স ম্যানেজার জাহিদুল হক, কাষ্টমার সার্ভিস ম্যানেজার আলী আহাদ চৌধুরী সহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
সভায় দেশের প্রগতীতে আই.এফ.আই.সি ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইফতারপূর্ব আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালন করেন কালীঘাট হযরত শাহচট জামে মসজিদ এর সাবেক মোয়াজ্জিন হাফিজ মোহাম্মদ আলী।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত
আইটি ল্যাব সলিউশন্স লি.